ঢাকা
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ১২:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৭৪৮ বার পঠিত
রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
এতে বলা হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা।
এদিকে, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তবে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে।
ট্যাগঃ
অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা ককটেল বিস্ফোরণ ডিএমপি ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন নিরাপত্তা বিজিবি বিজিবির সদর দপ্তর










