সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলনে জনতার ঢল
- আপডেটঃ ০১:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৭৪৯ বার পঠিত
আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন আজ। এতে যোগ দিতে মানুষ পায়ে হেঁটে, নিজস্ব পরিবহন, বাস ও মেট্রোরেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।
আজ শনিবার (১৫ নভেম্বর) ভোর থেকেই জমায়েত হতে থাকা এ সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর পর্যন্ত।
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান তারা।
সম্মেলনে যোগ দিতে ভারত পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ থেকে যোগ দিয়েছেন শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলারগণ। মহাসমাবেশে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি।
সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ দেশবিদেশেন খ্যাতিমান আলেমগণ। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও যোগ দিয়েছেন এই মহাসম্মেলনে।










