ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৮৪৬ বার পঠিত

ঈদ উপলক্ষে ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী মেট্রোরেল চলাচল পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন বন্ধ থাকবে।

আজ বুধবার (০৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন (০৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন, অর্থাৎ আগামী রোববার সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

এতে আরও জানানো হয়, আগামী সোমবার থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আপডেটঃ ০৬:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫