ঢাকা
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০২:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৮৮৩ বার পঠিত
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ শনিবার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, শনিবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করলে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে। তবে এর ভয়াবহতা কম ছিল। এজন্য দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তবে, আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
ট্যাগঃ
নিউ এলিফ্যান্ট রোড ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে










