ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দূষণে শীর্ষ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / ৯৫০ বার পঠিত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৮৭ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৬৩ স্কোর নিয়ে মিশরের কায়রো তৃতীয় এবং ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা।

৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ দূষণে শীর্ষ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আপডেটঃ ০২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪