ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ মিনিটে ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / ১০২৭ বার পঠিত

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত তিন দিন থেমে থেমে গোলাগুলি চললেও মর্টার শেলের বিস্ফোরণ ঘটেনি।হঠাৎ করে মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম। রাখাইন রাজ্যের জেলা শহর মংডু টাউনশিপের কিছুটা উত্তরে নাকপুরা এলাকায় হঠাৎ রাতে মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে গতকাল রাত ১০টার পর থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত আর বিস্ফোরণের শব্দ এপারের লোকজন শুনতে পাননি।

রোববার (১৭ মার্চ) রাত ৯টা ২৫ মিনিট থেকে পরবর্তী ৩০ মিনিটে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় সীমান্তের বাসিন্দারা। রাখাইন রাজ্যের মংডুর কিছুটা উত্তরে নাকপুরা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এরপর সোমবার সকাল ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত আর বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

সীমান্তের একাধিক সূত্র জানায়, রোববার সন্ধ্যায় আরাকান আর্মি স্থলপথে নাকপুরা এলাকার বিজিপি সেক্টর ঘিরে ফেলে এবং হামলা চালায়। এরপর বিজিপি সদস্যরাও পাল্টা জবাব দেয়। তখন রাত ৯টা ২৫ মিনিট থেকে আধঘণ্টা মর্টার শেলের বিস্ফোরণ ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত ছয় দিন মংডুর আশপাশের গ্রামগুলোতে দিনের বেলায় গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে রাতের বেলায় কয়েকটি গ্রামে থেমে থেমে গুলির শব্দ শোনা যেত। কিন্তু রোববার রাতে হঠাৎ একসঙ্গে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ সীমান্তের লোকজনের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, রাতে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইলসহ অন্তত ১৩টি গ্রাম।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা রাখাইনের চলমান সংঘাতময় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সংঘাতের জেরে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

৩০ মিনিটে ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ

আপডেটঃ ১২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪